২০০০ সালে মুক্তি পাওয়া ‘কাহো না পেয়ার হ্যায়’ সিনেমার মাধ্যমে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন বলিউডের হৃতিক রোশন। তার সুপারহিট অভিষেক এমন পর্যায়ে পৌঁছেছিল যে, মাত্র এক মাসের মধ্যে তার কাছে প্রায় ৩০ হাজার বিয়ের প্রস্তাব পৌঁছেছিল।

\r\n

সম্প্রতি ভারতীয় একটি জনপ্রিয় টক শো-তে অংশ নিয়ে হৃতিক নিজেই তার ক্যারিয়ারের শুরুতেই এই উন্মাদনার কথাই শোনান। তিনি জানান, ভক্তদের ভিড় সামলাতে মাঝে মাঝে বাড়ির পেছনের দরজা ব্যবহার করতেন। সিনেমা মুক্তির পর প্রতিদিন সকালে জানালার পর্দা সরালেই বাড়ির সামনে দীর্ঘ ভিড় লক্ষ্য করতেন তিনি। তরুণী ও তাদের অভিভাবকরা হৃতিকের সঙ্গে দেখা করার জন্য অধীর অপেক্ষায় থাকতেন।

\r\n

সাফল্য ও ব্যক্তিগত জীবনকে সমানভাবে সামলাতে হৃতিক তার বাল্যবন্ধু সুজান খানের সঙ্গে প্রণয় বজায় রাখেন। ২০০০ সালেই সুজানকে বিয়ে করলেও তার জনপ্রিয়তায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। সুপুরুষ চেহারা, নাচ এবং অভিনয়ের মাধ্যমে হৃতিক তখন ভারতীয় তরুণ প্রজন্মের কাছে ‘গ্রিক গড’ হিসেবে পরিচিত হন।