কুষ্টিয়া প্রতিনিধি : ৩৬ জুলাই (০৫ই আগস্ট) গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফতহে গণভবনের বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর ও জেলা শাখার উদ্যোগে \"জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ\" শীর্ষক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় কুষ্টিয়া সদর হাসপাতাল মোড় থেকে ছাত্ররশিবিরের জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ শীর্ষক র্যালি শুরু হয়ে ডিসি কোট চত্বর থেকে থানাপাড়া মোড় হয়ে মজমপুর এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র্যালি শেষে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকারী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক গোলাম জাকারিয়া।
কুষ্টিয়া শহর ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া শহর শাখার সভাপতি হাফেজ আবু ইউসুফ।
সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া শহর শাখার সাবেক সভাপতি হাফেজ সেলিম রেজা, কুষ্টিয়া জেলা শাখার সাবেক সভাপতি ইমরান খান ও কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি ইমরান বিশ্বাস সহ প্রমুখ।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যার বিচার দ্রুত দৃশ্যমান করতে হবে, বাইরের কোন দেশের তাবেদারি করা আর চলবে না। ছাত্রশিবিরের জনশক্তিরা জুলাইকে বাঁচিয়ে রাখতে প্রয়োজনে জীবনকে বিলিয়ে দেবে তবুও জুলাইকে নিয়ে কোন ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না।
এছাড়াও র্যালিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মী ও সমর্থক বৃন্দ।






