বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) হাসিনা পরিবারসহ ১১টি শিল্প গ্রুপের মোট ১,৬৭৯ কোটি টাকার ব্যাংক হিসাব স্থগিত করেছে। এরপর আদালতের নির্দেশে মোট ৪৬ হাজার ৮০৫ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে।

সংস্থাটির একটি প্রতিবেদনে জানানো হয়, জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে ৭,৭৭৪ কোটি টাকার স্থাবর (অবকাঠামো, জমি, ভবন ইত্যাদি) এবং ৩৯,০৩০ কোটি টাকার অস্থাবর সম্পত্তি (নগদ, শেয়ার, যন্ত্রপাতি ইত্যাদি)।

প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিকভাবে যেসব ব্যাংক ও বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব স্থগিত করা হয়েছিল, সেগুলো আদালতের নির্দেশনা অনুযায়ী এখন জব্দ করা হয়েছে।