পূর্বঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি রাজনৈতিক দল। সোমবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
নতুন কর্মসূচি অনুযায়ী, আগামী ৬ নভেম্বর বেলা ১১টায় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার জন্য গণমিছিল অনুষ্ঠিত হবে। এরপর ১১ নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হবে।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, “আমরা যে ঐকমত্যে পৌঁছেছিলাম, হঠাৎ একটি দল তা প্রত্যাখ্যান করছে। আশা করি তারা দ্রুত নিজেদের অবস্থান পরিষ্কার করবে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণভোট আগে বা পরে করার কোন লাভ নেই। বরং সেই গণভোটের মাধ্যমেই জুলাই সনদ কার্যকর করতে হবে, কারণ নির্বাচনের দিনে ভোটে মানুষের মনোযোগ থাকবে না।”
মাওলানা মামুনুল হক বলেন, “বাংলাদেশ এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বারপ্রান্তে। কিন্তু জুলাই সনদ নিয়ে দেশের মানুষ যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিল, তা এখনও বাস্তবায়িত হয়নি। আমাদের আট দলের সংগ্রাম ৫ দফা দাবিকে কেন্দ্র করে অব্যাহত থাকবে। শুরু থেকেই আমরা জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবি জানাচ্ছি। অবিলম্বে সেই সনদ বাস্তবায়নের নির্দেশ জারি করতে হবে।”
তিনি আরও জানান, “জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে জুলাই সনদ নিয়ে গণভোট অনুষ্ঠিত করা উচিত। আরপিও সংশোধনের চেষ্টা করলে আমরা তা মেনে নেব না। আরপিও পূর্বের অবস্থায় রাখতে হবে।”
মামুনুল হক আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে সব রাজনৈতিক দল একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে পারবে এবং জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর), মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যাপক আশরাফ আলী আকন, জামায়াতের ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও এএইচএম হামিদুর রহমান আযাদ, নেজামী ইসলাম পার্টির মুফতি হারুন ইজহার, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, ড. আহমদ আবদুল কাদের এবং জাতীয়





