ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার হওয়া শেখ তাসনিম আফরোজ ইমি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি)।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
rnঘটনার সূত্রপাত গত ৭ মার্চ রাত সাড়ে ৯টার দিকে। শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে ভাষণ বাজানোর কর্মসূচি ঘোষণা করেন ইমিসহ কয়েকজন। পরে রিকশায় মাইকের মাধ্যমে ভাষণ বাজানোর সময় কিছু শিক্ষার্থী এতে বাধা দেন।
rnএ সময় ডাকসুর সাবেক নেতা এবি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক তাহমিদ আল মুদ্দাসিরসহ একদল শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিলেন।
rnএক পর্যায়ে ইমি ও তার সঙ্গে থাকা আরেকজনকে জোর করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ তাদের আটক করে।
rnপরদিন সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।





