জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করেছেন তারা। গণভোটে হ্যাঁ-এর পক্ষে জনগণের মধ্যে সচেতনতা ও গণজোয়ার তৈরিতে এনসিপির প্রার্থীরা কাজ করবেন।


মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।


নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট শক্তি অস্থিতিশীল এবং তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা বজায় রাখার চেষ্টা করছে। হাদির ওপর হামলার ঘটনায় এখনও কোনো দোষীদের গ্রেফতার করা হয়নি। সরকারের উপর নির্ভর করে আমাদের জীবন নিরাপদ রাখা সম্ভব নয়।


তিনি আরও বলেন, এই ভূখণ্ডের মানুষ মানবিক মর্যাদা ও সার্বভৌমত্বের জন্য সংগ্রাম করেছে। কিন্তু গত ৫৪ বছরে বারবার জনগণকে প্রতারিত করা হয়েছে। সাম্য ও মানবিক মর্যাদার পরিবর্তে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা চালানো হয়েছে।