একযোগে দেশের ৯টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মন্ত্রী জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন ফরিদুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. রইস উদ্দিন।
এ ছাড়া সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি হয়েছেন অধ্যাপক ড. নুরুল ইসলাম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান খান। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন ড. মো. মাসুদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মাহমুদ আল ফরকান।
মন্ত্রী আরও জানান, নিয়োগপ্রাপ্ত ভিসিরা শিগগিরই নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব গ্রহণ করবেন।





