বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান পরিচালক হিসেবে পা রাখছেন বিনোদনের জগতে। তার প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’–এর প্রিভিউ অনুষ্ঠান হয়ে গেল মুম্বাইয়ে, ২০ আগস্ট। এই জমকালো আয়োজনে মূল উপস্থাপকের ভূমিকায় ছিলেন স্বয়ং কিং খান।

কালো ব্লেজার ও প্যান্ট পরে অনুষ্ঠানে হাজির হন শাহরুখ খান। এ সময় তার ডান হাতে ব্যান্ডেজ বাঁধা দেখতে পান উপস্থিত গণমাধ্যমকর্মীরা। সাংবাদিকদের প্রশ্ন করার আগেই তিনি জানিয়ে দেন, “হাতে একটু বড় ধরনের সার্জারি হয়েছে। পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে এক থেকে দেড় মাস। তবে জাতীয় পুরস্কার তোলার জন্য একটা হাতই যথেষ্ট!”

এই মন্তব্যে হেসে উঠেছিল গোটা অনুষ্ঠানস্থল। শাহরুখের এই হিউমার আবারও প্রমাণ করল, মঞ্চে তিনি বরাবরের মতোই স্বতঃস্ফূর্ত।

প্রসঙ্গত, ৩৩ বছরের অভিনয় জীবনে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান। তার ব্লকবাস্টার ছবি ‘জওয়ান’–এর জন্য এই সম্মাননা পাচ্ছেন তিনি, যা খুব শিগগিরই তুলে দেওয়া হবে।

অনুষ্ঠানে শুধু নিজের কথা নয়, ছেলের জন্যও আবেগ প্রকাশ করেন শাহরুখ। দর্শকদের উদ্দেশে বলেন, “আরিয়ান প্রথমবার বলিউডে কাজ করছে, ওর জন্য দোয়া করবেন।”

এরপর মঞ্চে আসেন আরিয়ান খান। বলেন, “আমি খুবই নার্ভাস। প্রথমবার এমন অনুষ্ঠানে সবার সামনে এলাম। এজন্য দুই দিন তিন রাত ধরে বক্তৃতা প্র্যাকটিস করেছি।”

হালকা মজার সুরে আরিয়ান আরও যোগ করেন, “আমি এতটাই নার্ভাস ছিলাম যে টেলিপ্রম্পটারে বক্তব্য লিখে রেখেছি, আবার বিদ্যুৎ চলে গেলে যেন সমস্যা না হয়, তাই কাগজে লিখে সঙ্গে টর্চও এনেছি। তারপরও যদি ভুল করি, বাবা তো আছেনই। তাতেও না পারলে, আপনারা দয়া করে ক্ষমা করবেন।”

প্রসঙ্গত, ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’। সিরিজটিতে অভিনয় করেছেন ববি দেওল, সাহের বাম্বা, লক্ষ্য, মোনা সিং ও রাঘব জুয়াল প্রমুখ।

শাহরুখ পুত্রের এই অভিষেক ঘিরে ইতোমধ্যেই বলিউডে উচ্ছ্বাস, এবার দেখার পালা—পিতা-পুত্রের জাদু দর্শকদের কতটা ছুঁতে পারে।