বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণা ছিল জাতীয় কবি নজরুল। রোববার সকালে নজরুলের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।

সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কবির সমাধিস্থলে ফুল হাতে ফুল ভক্ত অনুরাগী সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতরা।

তিনি বলেন, ‘কবি কাজী নজরুল ইসলাম লেখণী, সাহিত্যকর্ম, গান থেকে যুগে যুগে মানুষ শিক্ষা গ্রহণ করছে। জুলাই আন্দোলন ও বিগত ১৫ বছরের আন্দোলনে তিনি আমাদের উদ্বুদ্ধ করেছেন। শত আঘাতের মধ্যে তার কাছ থেকে বেঁচে থাকার প্রেরণা পেয়েছি।’

রিজভী বলেন, চলমান রাজনৈতিক সংকট ঘনীভূত করতে অনেক উপদেষ্টা কাজ করে যাচ্ছেন। উপদেষ্টারা তাদের দায়িত্ব বাদ দিয়ে অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না।