জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যের পর ডেপুটি স্পিকার কায়সার কামাল মন্তব্য করেছেন, “আমরা কলিগ ছিলাম, এখনো আছি। মহান জাতীয় সংসদকে প্রাণবন্ত করতে আমরা একসাথে কাজ করব।”
রোববার (২৯ মার্চ) সংসদ অধিবেশনে এ মন্তব্য করেন ডেপুটি স্পিকার।
এর আগে রুমিন ফারহানা তার পেশাগত ও রাজনৈতিক সম্পর্ক তুলে ধরেন। তিনি বলেন, “মাননীয় স্পিকার, আমার কর্মজীবনে আপনাকে কোর্টে পেয়েছি, রাজনৈতিক দলে সহকর্মী হিসেবে পেয়েছি এবং চমৎকার পরিবেশে একসাথে কাজ করেছি। আশা করি সামনের দিনগুলোতেও আপনার সহযোগিতা অব্যাহত থাকবে।”





