মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে ইসরাইলের হামলার বিষয়ে আগেই জানতেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান।\r\n

\r\n

ইসরাইলের এই ঘনিষ্ঠ মিত্র বলেন, তিনি ইরানকে অপমান ও মৃত্যুর হাত থেকে বাঁচাতে চেয়েছিলেন। অনেক চেষ্টা করেছিলেন উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি চেয়েছিলেন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি হোক।\r\n

\r\n

মার্কিন প্রেসিডেন্টের মতে, এখনো চুক্তি করার সুযোগ আছে। সময় শেষ হয়ে যায়নি।\r\n

\r\n

ট্রাম্প বলেন, কূটনৈতিকভাবে সমস্যা সমাধানে আরো সময় দিতে চেয়েছিলেন তিনি। কারণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হামলা পিছিয়ে দেয়ার অনুরোধ করেছিলেন।\r\n

\r\n

ইসরাইলের হামলাকে চমৎকার’ ও অত্যন্ত সফল হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প। তিনি জানান, এ হামলা তার কৌশলের অংশ। তেহরানের পারমাণবিক কর্মসূচি থামাতে ইসরাইলের সামরিক পদক্ষেপকে সমর্থন জানান ট্রাম্প।\r\n

\r\n

যুক্তরাষ্ট্র ইসরাইলের পাশে থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইসরাইলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। তবে এ হামলার জেরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে কি না, সে বিষয়ে কিছু বলেননি।\r\n

\r\n

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র শক্তিধর হওয়া থেকে বিরত রাখতে এ অভিযান চালানো হয়েছে। ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জনকে বড় হুমকি হিসেবে দেখছেন তারা। যতদিন পর্যন্ত এ হুমকি থাকবে, তত দিন অভিযান চলবে।\r\n