আওয়ামী লীগ সরকারের সাবেক নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান বলেছেন, “এনসিপি আতুরঘরেই কালাজ্বরে আক্রান্ত হয়েছে, আর এখন জামায়াতের কোলে বসে শুরা (মদ/শরবত) পান করছে।”
\r\nবুধবার (১৪ মে) রাজধানীর যাত্রাবাড়ী থানার এক মামলায় গ্রেফতার দেখানো শেষে তাকে হাজতখানার দিকে নেওয়ার সময় সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন তিনি।
\r\nশাজাহান খান বলেন, “ইউনূস জামায়াতের সঙ্গে অবৈধ প্রেম করে টিকে আছে। এই প্রেম বেশিদিন টিকবে না।”
\r\nবর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের অবস্থান নিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো আবারও জেগে উঠবে। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আছি। ইনশাআল্লাহ, সুযোগ পেলে নির্বাচনে অংশ নেব।”
\r\nএক সাংবাদিকের প্রশ্নে জুলাই-আগস্টে সংগঠিত ঘটনাবলির বিষয়ে দায় নেওয়ার বিষয়ে তিনি বলেন, “জবাবদিহিতা করতে হলে করব, অনুশোচনা প্রকাশ করতে হলেও করব।”
\r\nসাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আগে তোমাদের (সাংবাদিকদের) স্বাধীনতা অর্জন করতে হবে। এখন তো লিখতেও পারো না, দেখাতেও পারো না।”
\r\nএরপর পুলিশ সদস্যরা তাকে হাজতখানার দিকে নিয়ে যান।
\r\nপ্রসঙ্গত, গত ৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয় শাজাহান খানকে। এরপর তাকে একাধিক দফায় রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।





