ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ মনে করছেন, আসন্ন এশিয়া কাপের শিরোপা জিতবে ভারত। ঘোষিত দলকে পুরোপুরি আস্থা দিয়ে তিনি এই ভবিষ্যৎদ্বাণী করেন। শেবাগের মতে, অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত শিরোপার অন্যতম প্রধান দাবিদার।


\r\n

শেবাগ বলেন, ‘ভারতের এই দলে অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের দুর্দান্ত সমন্বয় রয়েছে। সূর্যকুমারের ভয়হীন নেতৃত্বে তারা আবারও এশিয়ায় চ্যাম্পিয়ন হতে সক্ষম হবে।’


\r\n

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) বাণিজ্যিক কারণে এবারও ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রেখেছে। এশিয়া কাপ দিয়ে ভারত এক মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে।


\r\n

শেবাগ এশিয়া কাপের আয়োজন নিয়ে বলেন, ‘এই আয়োজন ভারতীয় ক্রিকেটের প্রাণকে জীবন্ত করেছে। ভারত যখন মাঠে নামে, তখন আবেগ আমাদের একত্রিত করে। প্রচারণার সময়েও আমি সেই একই আবেগ অনুভব করতে পেরেছি।’