বক্স অফিসে ধামাকা সাড়া ফেলেছে ‘ধুরন্ধর’। রণবীর সিংহের অভিনয়কে প্রশংসা করছে দর্শক ও সমালোচকরা। তবে এই নতুন একশন থ্রিলারের সঙ্গে তার পূর্ববর্তী হিট ছবি ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’-এর একটি চমকপ্রদ যোগসূত্র মিলেছে।

‘উরি’ ও ‘ধুরন্ধর’ উভয়ই সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত। ২০১৯ সালের ‘উরি’-তে ভিকি কৌশালের চরিত্র বিহান সিংহের সঙ্গে দেখা যায় বিমানবাহিনীর কর্মকর্তা সিরাত কৌরের। সেখানে সিরাত তার শহিদ স্বামী জাসকিরাত সিংহ রাঙ্গির কথা উল্লেখ করেন।

‘ধুরন্ধর’-এ রণবীর সিংহ যে চরিত্রে অভিনয় করেছেন, তার নামও জাসকিরাত সিংহ রাঙ্গি। পাকিস্তানের অন্ধকার জগতে তিনি হামজা আলি মাজারি নামে পরিচয় বদলে প্রবেশ করেন। নামের মিল দেখে অনেকে অনুমান করছেন, দুই ছবিতেই একই ব্যক্তির গল্প উঠে এসেছে।

দর্শকদের মধ্যে প্রশ্ন উঠেছে, তাহলে কি ‘ধুরন্ধর’-এর দ্বিতীয়ার্ধে রণবীরের চরিত্রেরও মৃত্যু দেখানো হবে। ট্রেলার মুক্তির পর থেকেই ছবিটি নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল, বিশেষ করে এতে অতিরিক্ত হিংসা ও রক্তপাত দেখানোর কারণে।

৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’-এ রণবীর ছাড়াও রয়েছেন অক্ষয় খান্না, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, মাধবন ও সারা অর্জুন।

সূত্র: ইন্ডিয়া টুডে