বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে “পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে মন্তব্য করেছেন। রায় ঘোষণার পর প্রকাশিত পাঁচ পৃষ্ঠার বিবৃতিতে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য আওয়ামী লীগকে দুর্বল করা এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে দলটিকে রাজনৈতিকভাবে নিস্ক্রিয় করে দেওয়া। ভারতে অবস্থানরত শেখ হাসিনা এর আগে বিচার প্রক্রিয়াকে “প্রহসন” বলে আখ্যা দিয়েছিলেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো দৃঢ়ভাবে অস্বীকার করেছিলেন। বিবৃতিতে তিনি বলেন, “এমন একটি ট্রাইব্যুনাল যেখানে ন্যায্যভাবে অভিযোগ যাচাই ও পরীক্ষা করা হয়, সেখানে অভিযোগকারীদের মুখোমুখি হতে আমি ভয় পাই না”। তিনি অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, চাইলে এই অভিযোগগুলো হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে নেওয়া যেতে পারে। শেখ হাসিনা আরও উল্লেখ করেন, মানবাধিকার ও উন্নয়ন নিয়ে তার কাজের রেকর্ড নিয়ে তিনি গর্বিত। সুত্র : বিবিসি
সংবাদ লোড হচ্ছে...





