ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা তার পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন এবং নির্বাচনের সুষ্ঠুতা নিয়েও প্রশ্ন তুলেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের নির্বাচনি এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পোলিং এজেন্টদের বিভিন্ন অজুহাত দেখিয়ে কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।

\r\n

ডা. তাসনিম বলেন, “পোলিং এজেন্টরা এখানে ঢুকতে পারছে না। বলা হচ্ছে তারা ওই আসনের ভোটার নন, কিন্তু এমন কোনো নিয়ম নেই যে পোলিং এজেন্ট হতে হলে ওই আসনের ভোটার হতে হবে।” তিনি আরও অভিযোগ করেন, এজেন্টদের পুরুষ কেন্দ্র ও নারী এজেন্টের নিয়ম দেখিয়ে বের করে দেওয়া হচ্ছে, ফোন সঙ্গে রাখার ব্যাপারে বিভ্রান্তিকর নির্দেশনা দেওয়া হচ্ছে এবং বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে।

\r\n

তিনি বলেন, “ভোট চলছে, মানুষ ভোট দিচ্ছে, কিন্তু আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এই প্রক্রিয়া কীভাবে সুষ্ঠু বলা যাবে? নিয়ম জানতে চাইলে কোনো স্পষ্ট উত্তর দেওয়া হচ্ছে না।”