আন্তর্জাতিক অঙ্গনে ফের আলোচনার কেন্দ্রে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৬ জুন) এক বিস্ফোরক মন্তব্যে তিনি বলেন, “যুদ্ধই অনেক সময় সমস্যার একমাত্র সমাধান হয়ে দাঁড়ায়।” একইসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন, ইরান ও ইসরায়েল শেষপর্যন্ত একটি সমঝোতায় পৌঁছাবে।
\r\n“যুদ্ধের পরেই আসে শান্তির সময়”
\r\nব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প বলেন—“ইরান ও ইসরায়েল অবশ্যই কোনো এক সময় সমঝোতায় আসবে। কিন্তু অনেক সময়ই আলোচনার পথ খুলে যায় যুদ্ধের মধ্য দিয়েই।”
\r\nতিনি আরও বলেন, “এখন হয়তো যুদ্ধের সময়, কিন্তু শেষটা হতে পারে শান্তির। আমাদের কেবল সেই সিদ্ধান্তমূলক মুহূর্তটির জন্য অপেক্ষা করতে হবে।”
ইসরায়েলের পাশে আমেরিকা, তবে নীরব সমর্থন?
\r\nজি-৭ সম্মেলনে অংশ নিতে কানাডা রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। সেখানে তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে আছে এবং সবসময় থাকবে।” তবে তিনি স্পষ্ট করে বলেননি, ওয়াশিংটন ইরানবিরোধী অভিযান থেকে ইসরায়েলকে বিরত থাকার পরামর্শ দিয়েছে কি না।
এদিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লিখেছেন, “ইরান ও ইসরায়েলকে একসময় সমঝোতায় আসতেই হবে—এবং তারা আসবেও।”
\r\nমধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে, যুদ্ধের ছায়া গভীর
\r\n১৩ জুন ভোরে ইরানের একটি পরমাণু ও সামরিক স্থাপনায় চালানো ইসরায়েলি হামলায় বহু মানুষ নিহত হন। এর পরদিনই ইরান পাল্টা হামলা চালায় ইসরায়েলের সামরিক ঘাঁটিতে। এরপর থেকেই দফায় দফায় চলছে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসযজ্ঞ ও প্রতিশোধের পালা।
বিশ্লেষকরা বলছেন, এই সংঘর্ষ এখন আর কেবল ইরান-ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই—তার অভিঘাত ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্যে। যুদ্ধ, রাজনৈতিক উত্তেজনা ও অস্থিরতায় নতুন করে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে।





