সংবাদ লোড হচ্ছে...
সংবাদ লোড হচ্ছে...
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, নির্বাচনের পর যতদ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে সরকারের দায়িত্ব হস্তান্তর করা হবে। তিনি বলেন, নির্বাচন শেষে অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কোনো পরিকল্পনা বা উদ্দেশ্য রাখে না।
\r\nবুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া স্ট্যাটাসে তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে ছড়িয়ে পড়া কিছু প্রচারণা উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিকর।
\r\nস্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, “নির্বাচনের পরও অন্তর্বর্তী সরকার আরও ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকবে” এমন দাবি বা প্রচারণা চালানো হচ্ছে। এর উদ্দেশ্য অসৎ এবং তারা কিছুদিন আগেও জনগণের মধ্যে নির্বাচন নিয়ে সংশয় ও অনিশ্চয়তা সৃষ্টি করার চেষ্টা করেছে।