সচিবালয় ভাতা ও রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সদস্যরা।

\r\n

সোমবার (১৯ মে) দুপুর ২টা ৩০ মিনিটে অর্থ মন্ত্রণালয়ের নিচতলায় জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে তারা উপদেষ্টার অফিস কক্ষে গিয়ে অবস্থান নেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

\r\n

সংগঠনের পক্ষ থেকে পরিষদের মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ এবং সভাপতি মো. বাদিউল কবীর অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় অংশ নেন।

\r\n

অবস্থান নেওয়া কর্মচারীরা বলেন, “আমাদের ন্যায্য দাবি যতক্ষণ না মানা হচ্ছে, ততক্ষণ আমরা এ স্থান ত্যাগ করব না। প্রয়োজনে সারারাত বসে থাকব।” এ সময় তারা স্লোগান দেন, “আমাদের দাবি মানতে হবে—সচিবালয় ভাতা ও রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।”

\r\n

পরে তারা অর্থ উপদেষ্টার অফিস কক্ষের সামনের করিডোরে বসে অবস্থান কর্মসূচি চালিয়ে যান। আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা বাধ্য হয়ে এ কর্মসূচি নিয়েছেন।