বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় রাজধানীতে প্রচুর মানুষ জড়ো হয়েছেন। সকাল থেকেই শ্যামলী, ৬০ ফিট, তালতলা এবং আশপাশের এলাকা থেকে মানুষ মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে যাচ্ছেন।


\r\n

নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আগারগাঁও থেকে মিরপুরমুখী ডান পাশের সড়ক বন্ধ রাখা হয়েছে। মিরপুর এবং মহাখালী–বনানীমুখী সড়কে সীমিত যান চলাচল চলছে। ফলে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ পায়ে হেঁটেই জানাজাস্থলে পৌঁছাচ্ছেন।


\r\n

দেশের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা জানিয়েছেন, আপসহীন নেত্রীর জানাজায় অংশ নিতে তারা ঢাকায় এসেছেন। দিনাজপুর থেকে আসা আনিসুর রহমান জানান, গাবতলী হয়ে শ্যামলী পৌঁছে পরে আগারগাঁও পর্যন্ত হেঁটেই যেতে হয়েছে।


\r\n

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান জানিয়েছেন, অতিরিক্ত জনসমাগমের কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইন্দিরা রোডস্থ ফার্মগেট নামার র‌্যাম্প বন্ধ রাখা হয়েছে। বিকল্প হিসেবে এফডিসি র‌্যাম্প ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, বিজয়সরণী, ফার্মগেট, মগবাজার ফ্লাইওভারসহ বিভিন্ন সড়কে যানবাহনের ডাইভারশন ও সীমিত চলাচলের ব্যবস্থা নেওয়া হয়েছে।


\r\n

ট্রাফিক বিভাগ জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে ডাইভারশন অব্যাহত থাকবে এবং জনসাধারণকে নির্ধারিত বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে।