ছয় দফা দাবি আদায়ে ফের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংগঠন ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’।
\r\nসংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ রোববার (২৭ এপ্রিল) রাজধানী ঢাকাসহ দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।
\r\nশনিবার (২৬ এপ্রিল) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি, সংগঠনটির ফেসবুক পেজেও কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানানো হয়েছে।
\r\nএর আগে গত ২২ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনরত নেতারা। বৈঠকের পর সেদিন রাতেই আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছিল সংগঠনটি।
\r\nতবে, পরদিন ২৩ এপ্রিল আলোচনার অগ্রগতি না হওয়ায় আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’। তারা জানায়, দাবিগুলোর বিষয়ে মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া আশানুরূপ না হওয়ায় আন্দোলন অব্যাহত থাকবে।







