আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘কুরআনের নূর—পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ’ ২০২৪-এর বিশ্বসেরা হাফেজের মুকুট জয় করেছেন ইন্দোনেশিয়ার মোহাম্মদ জাকি। জাতীয় পর্যায়ে সেরা হয়েছেন নেত্রকোনার কিশোর হাফেজ মো. ইরশাদুল ইসলাম। এই প্রতিযোগিতায় আন্তর্জাতিক পর্যায়ে তিনজন এবং জাতীয় পর্যায়ে সেরা আটজন হাফেজ পুরস্কৃত হয়েছেন।
\r\nশনিবার (২২ মার্চ) বিকেলে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ ও সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে দেশের খ্যাতনামা আলেম-ওলামা, শিক্ষক, মসজিদের ইমাম ও মাদরাসার হাফেজরা উপস্থিত ছিলেন।
\r\nএটি দেশের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত সবচেয়ে বৃহৎ কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার দ্বিতীয় আসর, যা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের উদ্যোগে আয়োজন করা হয়।
\r\n





