‘জুলাই গণহত্যা’ সংশ্লিষ্ট অভিযোগে সচিবালয়ে কর্মরত ৪৪ জন আমলা ও ৯৫ জন ম্যাজিস্ট্রেটকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে তাদের তালিকা প্রকাশ করেছে সংগঠন ‘জুলাই ঐক্য’। মঙ্গলবার (২০ মে) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়।
\r\n‘সচিবালয়ে ও প্রশাসনে কর্মরত ফ্যাসিবাদের দোসরদের তালিকা প্রকাশ’ শীর্ষক ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। তিনি অভিযোগ করেন, শুধু ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসেই নয়, গত ১৫ বছর ধরে প্রশাসনের একাংশ সরকারকে স্বৈরাচারী দমন-পীড়নে সহায়তা করেছে।
\r\nসংবাদ সম্মেলনে নিহত ছাত্রনেতা মুহতাসির রহমান আলিফের পিতা মোহাম্মদ গাজীউর রহমান উপস্থিত থেকে তালিকাভুক্ত কর্মকর্তাদের নাম পড়ে শোনান।
\r\n‘জুলাই ঐক্য’ তাদের দাবি হিসেবে ৮টি শর্ত তুলে ধরে, যার মধ্যে উল্লেখযোগ্য:
\r\n- \r\n
- \r\n
৩১ মে’র মধ্যে তালিকাভুক্ত সব কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর দাবি।
\r\n \r\n - \r\n
তিন কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করে কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি প্রদর্শন।
\r\n \r\n - \r\n
তথ্য পাচার, গুলি চালানো, নির্দেশনা দেওয়া ও সহযোগিতাকারীদের ব্যাংক হিসাব ও অবৈধ সম্পদ জব্দ।
\r\n \r\n - \r\n
এসব কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
\r\n \r\n - \r\n
৫ আগস্টের মধ্যে চিহ্নিত সব দোসরের ‘শ্বেতপত্র’ সরকারি ওয়েবসাইটে প্রকাশ।
\r\n \r\n - \r\n
আইনের ১৩২ ধারা বাতিল বা সংশোধনের দাবি, যা পুলিশের দায়মুক্তির অভিযোগে ব্যবহৃত হয়।
\r\n \r\n - \r\n
সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের নাম ও বর্তমান অবস্থান প্রকাশ।
\r\n \r\n
সংগঠনটির মতে, এসব কর্মকর্তার কার্যক্রম ‘গণতন্ত্র হত্যায় প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রেখেছে’। তারা আরও দাবি করে, গত বছরের অক্টোবরের পর থেকে সরকারি প্রশাসনে নিরপেক্ষতার বদলে রাজনৈতিক আনুগত্যই ছিল নিয়োগ ও পদায়নের মাপকাঠি।
\r\nতালিকায় যেসব শীর্ষ আমলারা রয়েছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য: নাজমূল আহসান, সচিব, পানিসম্পদ মন্ত্রণালয়,ফারহানা আহমেদ, সচিব, পরিবেশ মন্ত্রণালয়, ড. খায়রুজ্জামান মজুমদার, সচিব, অর্থ বিভাগ, সিদ্দিক জোবায়ের, সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, ডা. সারোয়ার বারী, সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, শরিফা খান, সচিব, বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক, মমতাজ আহমেদ, সিনিয়র সচিব, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, ইশরাত চৌধুরী, সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, সুকেশ কুমার সরকার, সচিব, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি
\r\nএছাড়া তালিকায় আরও রয়েছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব, পরিকল্পনা কমিশনের সদস্য, দফতর প্রধান এবং চুক্তিভিত্তিক দায়িত্বে থাকা সাবেক আমলা।
\r\nসংগঠনটি দাবি করে, তাদের প্রকাশিত তালিকা রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহির স্বার্থেই প্রকাশ করা হয়েছে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী ‘প্রশাসন ও বিচারব্যবস্থার রাজনৈতিক প্রভাবমুক্ত সংস্কার’ জরুরি।
\r\nতবে এ বিষয়ে এখনো সরকারি পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।







