পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৯ দিন ছুটি পাবেন। সরকারের পূর্বঘোষিত ৫ দিনের ছুটির সঙ্গে আরও একদিন ছুটি যোগ হওয়ায় এই দীর্ঘ ছুটির ব্যবস্থা করা হয়েছে।

\r\n

২০ মার্চ, বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিলকেও ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৯ দিন ছুটি ভোগ করবেন।

\r\n

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনসাধারণের যাতায়াত সুবিধার্থে ৩ এপ্রিল, ২০২৫ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

\r\n

চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদুল ফিতর ৩১ মার্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই তারিখ ধরে আগে থেকেই ৫ দিনের ছুটির তারিখ নির্ধারণ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়, যার ফলে ২৯ মার্চ থেকে ছুটি শুরু হওয়ার কথা ছিল। তবে ২৮ মার্চ, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এবং একই দিনে পবিত্র শবে কদরেরও ছুটি রয়েছে, ফলে বাস্তবে ছুটি শুরু হচ্ছে ২৮ মার্চ থেকে।

\r\n

এতদিনের ঘোষণা অনুযায়ী, অফিস ৩ এপ্রিল, বৃহস্পতিবার খোলার কথা ছিল, কিন্তু এবার সেই দিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ছুটির সুবিধা পাবেন।

\r\n

এছাড়া, ছুটির বিধিমালা অনুযায়ী, দুই ছুটির মধ্যে নৈমিত্তিক ছুটি নেওয়ার নিয়ম নেই, তবে ঐচ্ছিক ছুটি নেওয়া গেলেও তা শুধু ওই দিনেই গণ্য হবে।