রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৬৪ জন। সোমবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হতাহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইএসপিআরের তথ্য অনুযায়ী: কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮ জন, নিহত নেই, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট: আহত ৭০ জন, নিহত ২ জন, সিএমএইচ-ঢাকা: আহত ১৪ জন, নিহত ১১ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: নিহত ২ জন, আহত নেই, লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার (উত্তরা): আহত ১১ জন, নিহত ২ জন, উত্তরা আধুনিক হাসপাতাল: আহত ৬০ জন, নিহত ১ জন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত ১ জন, নিহত নেই ।
এই পর্যন্ত প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে, হতাহতদের মধ্যে শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ নাগরিক রয়েছেন। আহতদের অনেকেই আশঙ্কামুক্ত হলেও বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসা সূত্রে জানা গেছে।
ঘটনার তদন্ত এবং উদ্ধার তৎপরতা এখনো চলছে।
বিস্তারিত তথ্য আসছে…






