এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
\r\nবুধবার (১২ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
\r\nআদালত রায়ে উল্লেখ করেছেন, বৃহস্পতিবার থেকে যদি কেউ আইন লঙ্ঘন করে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করেন, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
\r\nতবে, আজ পর্যন্ত যারা এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া ‘ডাক্তার’ পদবি ব্যবহার করেছেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়েছে হাইকোর্ট।






