অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার সঙ্গে বৈঠকে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির প্রতিনিধি দল শনিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে। বিএনপির প্রেস উইং সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে শুক্রবার (২৩ মে) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বিএনপি ও জামায়াতে ইসলামী উভয় দলের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন তিনি। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৭টায় বিএনপির সঙ্গে এবং রাত ৮টায় জামায়াতের সঙ্গে বৈঠক হবে।
ক্ষমতার দ্বন্দ্বে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র হচ্ছে মতবিরোধ
রাজনীতিতে চাপা উত্তেজনা, গুমোট পরিস্থিতি
চুক্তি ভেঙে উদ্ভট আচরণ বিএসএফের, চার জেলাতেই ৫ বছরে ৩৪ হত্যা
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, দলের পক্ষ থেকে ১৯ মে থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তিনি বলেন, সরকারের অভ্যন্তরে থাকা কিছু উচ্চাভিলাষী ও আওয়ামী দোসর বিএনপিকে প্রতিপক্ষ হিসেবে দেখে এ ধরনের যোগাযোগে বাধা সৃষ্টি করছে।
অন্যদিকে, বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক থেকে দলটির আমির প্রধান উপদেষ্টাকে একটি সর্বদলীয় বৈঠক আহ্বানের আহ্বান জানান।
এছাড়া, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি প্রধান উপদেষ্টাকে স্মরণ করিয়ে দেন জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও ত্যাগের প্রতি দায়বদ্ধতা, জাতির আস্থা এবং জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে যেকোনো সিদ্ধান্ত নিতে।







