বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আশাবাদী ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানিয়েছেন, খালেদা জিয়া চিকিৎসকরা যে ওষুধ দিচ্ছেন তা ঠিকমত গ্রহণ করতে পারছেন এবং তার অবস্থাই স্থিতিশীল রয়েছে।
\r\nডা. জাহিদ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
\r\nবিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর রাতের দিকে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেয়ায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালেই নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।





