আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনে নিক্ষেপ করা পাথরের আ ঘা তে মাথা ফেটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের।

বৃহস্পতিবার সকালে রাজশাহীর হরিয়ান এলাকায় এ ঘটনা ঘটে।  ওই ছাত্রের নাম সাজ্জাদ হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র। 

এ তথ্য নিশ্চিত করেছেন সাজ্জাদের সঙ্গে থাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সোহানুর রহমান সোহান।

সোহান বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনে ঝিনাইদহের শৈলকুপায় যাচ্ছিলেন সাজ্জাদ। রাজশাহী স্টেশন ওঠার পর হরিয়ান এলাকায় চলন্ত ট্রেনে বাইরে থেকে পাথর নিক্ষেপ করা হয়। জানালা কোলা থাকায় পাথর এসে সাজ্জাদের মাথায় লাগে। এতে মাথা ফেটে র'ক্ত বের হয়। র ক্ত গরিয়ে সিটেও পড়ে। 

সোহান আরও বলেন, সাজ্জাদের সঙ্গে থাকা কয়েকজনের চেষ্টাতে ব্লিডিং বন্ধ হয়। পরে ট্রেনের গার্ড ও টিটি এসে স্যাভলন দিয়ে পরিষ্কার করে কোনোরকম ব্যান্ডেজ করেছে। সাজ্জাদের মাথায় বড় একটি পাথর লেগেছে। এতে ২-৩টি সেলাই লাগতে পারে বলে জানান সোহান।