পবিত্র রমজান মাস শুরুর তারিখ নির্ধারণে আজ শনিবার (১ মার্চ) বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে সভায় দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে কিনা, সে বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাসেম জানিয়েছেন, চাঁদ দেখা সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের সহযোগিতা নেওয়া হবে। এরপর বাদ মাগরিব জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে।

যদি দেশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়, তবে তা দ্রুত সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এছাড়া, নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরেও চাঁদ দেখার তথ্য জানানো যাবে।

📞 টেলিফোন নম্বর:
০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭

📠 ফ্যাক্স নম্বর:
০২-২২৩৩৮৩৩৯৭, ০২-৯৫৫৫৯৫১