গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। সোমবার সকাল ৮টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি দেশ ছাড়েন।
তার সঙ্গে রয়েছেন ব্যক্তিগত চিকিৎসক, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল।
নুরুল হক নুর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন বলে জানা গেছে।





