ঢাকা মহানগর উত্তরের সাবেক এমপি ও আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব হাসানের উত্তরার বাসায় সোমবার (১৭ নভেম্বর) আগুন লেগেছে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘোষণার পর উত্তরার সাত নম্বর সেক্টরের ২৩ নম্বর রোডের সাত নম্বর বাড়িতে আগুন দেওয়া হয়। আগুনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা গেছে বাড়ির ভেতর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে এবং সামনে অনেক মানুষ জমায়েত হয়েছে।
পরে ফায়ার সার্ভিস আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।





