গতকালের পর আজ আবারও ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। এ মুহূর্তে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

\r\n

এর আগে আজ সকাল সাড়ে ১০টার দিকে নরসিংদীর পলাশ এলাকায় ভূমিকম্পের উৎপত্তি ঘটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩ এবং এটি দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়।

\r\n

এর আগের দিন শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীর মাধবদীতে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশের বিভিন্ন এলাকায় অনুভূত ওই ভূমিকম্পে অন্তত ১১ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন।