দেশের বাজারে আবারও বেড়েছে সয়াবিন তেলের দাম। বোতলজাত এবং খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি যথাক্রমে ১৪ টাকা ও ১২ টাকা করে বাড়ানো হয়েছে।

\r\n

মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে এক পর্যালোচনা সভা শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন গণমাধ্যমকে এ তথ্য জানান। সভায় ভোজ্যতেলের আমদানি, সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

\r\n

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটার এখন বিক্রি হবে ১৮৯ টাকায়, যা আগে ছিল ১৭৫ টাকা। পাঁচ লিটারের বোতলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯২২ টাকা, যা আগে ছিল ৮৫২ টাকা।
\r\nঅন্যদিকে, খোলা সয়াবিন ও পাম তেলের দাম নির্ধারিত হয়েছে ১৬৯ টাকা, পূর্বে যা ছিল ১৫৭ টাকা।

\r\n

উল্লেখ্য, এর আগে গত ৯ ডিসেম্বর সর্বশেষ সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল।

\r\n

সভায় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

\r\n

সূত্র জানায়, ঈদের আগে ২৭ মার্চ মিল মালিকরা বোতলজাত সয়াবিনের দাম লিটারে ১৮ টাকা এবং খোলা সয়াবিনের দাম লিটারে ১৩ টাকা বাড়ানোর প্রস্তাব দেন। ব্যবসায়ীরা কর সুবিধা প্রত্যাহার এবং আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধিকে এ সিদ্ধান্তের পেছনে কারণ হিসেবে উল্লেখ করেন। পরদিন, ১ এপ্রিল থেকে নতুন দাম কার্যকর করার ঘোষণাও দেওয়া হয়।

\r\n

এ প্রস্তাবের পর সরকার ও ব্যবসায়ীদের মধ্যে কয়েক দফা বৈঠক হয়। তবে দাম নির্ধারণ নিয়ে তখন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। গত সপ্তাহে ধারাবাহিক আলোচনার পর অবশেষে আজ নতুন দর চূড়ান্ত করা হলো।

\r\n

প্রসঙ্গত, গত রমজানকে সামনে রেখে সরকার ভোজ্যতেলে শুল্ক ও কর ছাড় দিয়েছিল, যার মেয়াদ শেষ হয়েছে ৩১ মার্চ। এরপর বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন জাতীয় রাজস্ব বোর্ডকে আগামী ৩০ জুন পর্যন্ত এ ছাড়ের মেয়াদ বাড়ানোর সুপারিশ করে চিঠি দিলেও এখনো এনবিআরের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসেনি।