বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি তাদের সংবাদ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) চ্যানেলটির স্ক্রলে এ তথ্য জানানো হয়।

\r\n

স্ক্রলে উল্লেখ করা হয়, “অনিবার্য কারণবশত দীপ্ত টিভির সকল সংবাদ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।”

\r\n

সূত্র জানায়, সম্প্রতি জুলাই মাসের অভ্যুত্থানে নিহত ১,৪০০ শহীদ নিয়ে বিতর্কিত প্রশ্ন করায় চ্যানেলটির সংস্কৃতি উপদেষ্টা ফারুকীর সঙ্গে বিরূপ পরিস্থিতি সৃষ্টি হয়। এই ঘটনার পরই সংবাদ সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। যদিও চ্যানেলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

\r\n

এছাড়া, ওই ঘটনার জেরে দীপ্ত টিভির একজন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে বলেও জানা গেছে।

\r\n

চ্যানেল সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে অচিরেই সংবাদ সম্প্রচার পুনরায় চালু করা হবে।