দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারতের ন্যাশনাল সেন্টার অব সিসমোলজি (এনসিএস) জানায়, রোববার (১ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে এই ভূমিকম্প আঘাত হানে।
এনসিএসের বিবৃতি অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে। এর অবস্থান ছিল অক্ষাংশ ২৪.৮৫ ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ ৯২.০৭ ডিগ্রি পূর্বে, যা বাংলাদেশের ভূখণ্ডের ভেতরেই পড়েছে।
এদিকে আগ্নেয়গিরি ও ভূমিকম্পবিষয়ক সংস্থা ভলকানো ডিসকভারি জানায়, রোববার ভোরে বাংলাদেশে হালকা মাত্রার একটি ভূমিকম্প সংঘটিত হয়। স্থানীয় সময় ভোর ৪টা ২ মিনিটে সিলেট শহর থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে ৩ মাত্রার এই ভূমিকম্প রেকর্ড করা হয়।
সংস্থাটি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তুলনামূলকভাবে অগভীর, প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) গভীরে। তবে এ ঘটনায় কোথাও কম্পন অনুভূত হওয়া বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
\r\n\r\n\r\n\r\n
উল্লেখ্য, এর আগে চলতি বছরের ২৫ জানুয়ারি রংপুরের ঠাকুরগাঁও জেলার পূর্বে প্রায় ৩৩ কিলোমিটার দূরে ৩ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল বলে জানিয়েছিল ভলকানো ডিসকভারি।





