রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

সোমবার (২১ জুলাই) বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। তিনি জানান, আহত হয়েছেন অন্তত ৫০ জন। তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এখনও ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে। ঘটনাস্থলে নিখোঁজ অনেক স্কুল শিক্ষার্থীর সন্ধানে অভিযান চলছে।

এদিকে, নিখোঁজদের বিষয়ে স্বজনদের সহায়তার জন্য কয়েকটি জরুরি যোগাযোগ নম্বর চালু করা হয়েছে। হেল্পলাইন নম্বরগুলো নিচে দেওয়া হলো:

জরুরি যোগাযোগ নম্বরসমূহ:

১. মিলিটারি রেসকিউ ব্রিগেড: 01769024202
 সিএমএইচ বার্ন ইউনিট: 01769016019
 সিএমএইচ ইমার্জেন্সি: 01769013311

২. মাইলস্টোন স্কুল:
   Admin Officer: 01814774132
   Vice Principal: 01771111766

৩. জাতীয় জরুরি সেবা:
   999
(বাংলাদেশ পুলিশের ইমার্জেন্সি সেল থেকে বার্ন ইউনিটগুলোর সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হবে।)

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি নিয়ে পরবর্তী তথ্য জানানো হবে।