গণমাধ্যম নীতিমালা অনুযায়ী আনুষ্ঠানিকভাবে নিবন্ধন পেয়েছে নতুন প্রজন্মের ডিজিটাল সংবাদমাধ্যম মিরর নিউজ (মিরর নিউজ টোয়েন্টিফোর ডট নেট)। রোববার (২৮ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুসারে মিরর নিউজকে নিবন্ধন দেওয়া হয়েছে। তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা স্বাক্ষরিত সনদে উল্লেখ করা হয়েছে, সরকার নির্ধারিত সব শর্তাবলি মেনে চলতে হবে এই গণমাধ্যমকে।
‘বাংলাদেশের প্রতিচ্ছবি’ এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করা মিরর নিউজ ইতোমধ্যেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠক ও দর্শকদের আস্থা অর্জন করেছে। অনলাইন সংবাদ পরিবেশনের পাশাপাশি মাল্টিমিডিয়া কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে মিরর নিউজ।
শিগগিরই আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে আরও সুসংগঠিতভাবে সংবাদ প্রচার কার্যক্রম শুরু করবে সংবাদ মাধ্যমটি।





