প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। শুক্রবার দুপুরে ডিএমপি কমিশনার এ তথ্য নিশ্চিত করেছেন। নিরাপত্তা বাড়াতে কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সকালেই সরকারি চাকরিতে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা শহীদ মিনারে সমাবেশের পর যমুনার দিকে মিছিল বের করেন। শাহবাগে পুলিশের বাধার মুখে প্রথমে জলকামান ছোড়া হয়, পরে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। তাতেও আন্দোলনকারীরা পুনরায় একত্রিত হয়ে যমুনার দিকে এগিয়ে যান।
কয়েকজন আহত হয়েছেন। আন্দোলনকারীরা সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে মিছিল করছেন। তারা দাবি করছেন, ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ এবং ১ জানুয়ারি থেকে কার্যকর করার ব্যবস্থা নিতে হবে।
এর আগে সরকারি কর্মচারীরা দাবি আদায়ের জন্য টানা তিনদিন দুই ঘণ্টা করে এবং বৃহস্পতিবার চার ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। আজও সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত সারাদেশে সরকারি, আধা সরকারি ও পে-স্কেলের আওতাভুক্ত অফিসে কর্মসূচি পালন করা হয়েছে।প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। শুক্রবার দুপুরে ডিএমপি কমিশনার এ তথ্য নিশ্চিত করেছেন। নিরাপত্তা বাড়াতে কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সকালেই সরকারি চাকরিতে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা শহীদ মিনারে সমাবেশের পর যমুনার দিকে মিছিল বের করেন। শাহবাগে পুলিশের বাধার মুখে প্রথমে জলকামান ছোড়া হয়, পরে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। তাতেও আন্দোলনকারীরা পুনরায় একত্রিত হয়ে যমুনার দিকে এগিয়ে যান।
কয়েকজন আহত হয়েছেন। আন্দোলনকারীরা সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে মিছিল করছেন। তারা দাবি করছেন, ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ এবং ১ জানুয়ারি থেকে কার্যকর করার ব্যবস্থা নিতে হবে।
এর আগে সরকারি কর্মচারীরা দাবি আদায়ের জন্য টানা তিনদিন দুই ঘণ্টা করে এবং বৃহস্পতিবার চার ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। আজও সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত সারাদেশে সরকারি, আধা সরকারি ও পে-স্কেলের আওতাভুক্ত অফিসে কর্মসূচি পালন করা হয়েছে।