প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন, গেজেটেড কর্মকর্তার মর্যাদা নিশ্চিত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন এবং তাদের বেতন হবে ১০ম গ্রেডে—এমনই রায় দিয়েছে আপিল বিভাগ।
বৃহস্পতিবার (১৩ মার্চ) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এর আগে, ২০২২ সালের ৬ জানুয়ারি হাইকোর্ট বিভাগের রায়ের বিরুদ্ধে সরকার আপিল করলেও আপিল বিভাগ তা খারিজ করে দেয়। তবে দীর্ঘ তিন মাসেও রায় কার্যকর না হওয়ায় প্রধান শিক্ষকেরা আদালত অবমাননার মামলা করেন।
পরবর্তীতে, ২০২২ সালের ২৭ জুন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এক মাসের মধ্যে রায় কার্যকর না করার বিষয়ে কারণ দর্শানোর নির্দেশ দেয়। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় সিভিল রিভিউ পিটিশন দায়ের করে।
চূড়ান্ত শুনানি শেষে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সিভিল রিভিউ পিটিশন নিষ্পত্তি করে রায় দেয়। ফলে হাইকোর্ট ও আপিল বিভাগের রায় কার্যকরে আর কোনো আইনি বাধা রইলো না।
সংবাদ লোড হচ্ছে...






