বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকার প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, এই সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা হবে।
রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, প্রিপেইড মিটারে চার্জের কারণে গ্রাহকদের মধ্যে অসন্তোষ ছিল। বিষয়টি পর্যবেক্ষণ করার পর গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে মিটার চার্জ ব্যবস্থা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
\r\n\r\n
বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকরা প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা মিটার ভাড়া হিসেবে দিচ্ছিলেন। অনেক গ্রাহক অভিযোগ করেছেন, মিটারের দাম বৃদ্ধি সত্ত্বেও বছরের পর বছর এই ভাড়া নেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন নাগরিক সংগঠনও চার্জ প্রত্যাহারের দাবি জানিয়েছিল।





