এনইআইআর বিরোধী আন্দোলনের সময় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ২৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) হামলার পরপরই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—
মো. সাব্বির (২৪), মো. শাহিন (২৬), মো. রিফাত (১৯), মো. মঈন (২২), মো. অনিক (২৭), মো. তারেক (২৪), মো. রিফাত (২৩), মো. হানিফ (২৫), মো. রাব্বি (৩২), মো. সোহানুল (২৪), দীপক হাজরা (২৬), তারেক আজিজ (২৫), মো. সাজ্জাদ (১৯), মো. শিপন (২৩), মো. সিয়াম (২৩), মো. ওনেস ইমরান (২৪), মো. মনির (২৫), মো. হারিস (২৭), মো. মতিউর (৪৮), মো. সাব্বির (২২), রাজন শেখ (৩১), আবু সাদিক (২৯), মো. মামুন (২৪), মজিবর (৩২), মো. সালাউদ্দিন (৩৯) ও মো. রাকিব (২৩)।

তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, মোবাইল ফোন ব্যবসায়ীদের একটি অংশ হঠাৎ বিটিআরসি ভবনের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন হন।

\r\n\r\n\r\n\r\n

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মোহাম্মদপুরের শেরেবাংলা আর্মি ক্যাম্পে রাখা হয়েছে। পরবর্তীতে তাদের শেরেবাংলানগর থানায় হস্তান্তর করা হবে।