রাজধানীর বেইলি রোডে একটি রেস্তোরাঁয় আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
\r\nফায়ার সার্ভিস সদর দপ্তর এক খুদে বার্তায় জানিয়েছে, খবর পেয়ে সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে তিনটি ইউনিট কাজ শুরু করলেও পরিস্থিতি বিবেচনায় পরে আরও পাঁচটি ইউনিট সেখানে পাঠানো হয়।
\r\nতবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
\r\nআরও বিস্তারিত জানার চেষ্টা চলছে।







