ভারত থেকে তিনটি ট্রাকে করে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে বাংলাদেশ। চালানটি কাস্টমস কার্যক্রম শেষে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

rn

বুধবার (৬ মে) দুপুরে বিস্ফোরকবাহী ট্রাকগুলো বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে।

rn

বন্দর কর্তৃপক্ষ জানায়, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের জন্য এই বিস্ফোরক আমদানি করা হয়েছে। মোট ৪০ মেট্রিক টন ইমালশন এক্সপ্লোসিভ এবং ১০০ কিলোমিটার ডেটোনেটিং কর্ড আনা হয়েছে ভারতের বেঙ্গালুরুভিত্তিক কেলটেক এনার্জিস লিমিটেড থেকে।

rn

চালানটি তিনটি ভারতীয় ট্রাকে করে দেশে আনা হয়। বিস্ফোরক দ্রব্য হওয়ায় কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। আনুষ্ঠানিকতা শেষে এগুলো বেনাপোল বন্দরের নির্ধারিত নিরাপদ শেডে রাখা হয়েছে।

rn

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানান, সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তার মধ্যে চালানটি সংরক্ষণ করা হয়েছে। কাস্টমস ও সংশ্লিষ্ট সংস্থার তত্ত্বাবধানে পুরো প্রক্রিয়া পরিচালিত হচ্ছে।

rn

তিনি আরও জানান, আগামী শুক্রবার পুলিশি প্রহরায় এসব বিস্ফোরক দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির নির্ধারিত এক্সপ্লোসিভ ম্যাগাজিনে পাঠানো হবে।