বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়াকে হঠাৎ করেই দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। তবে ঠিক কী কারণে তাঁকে প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু উল্লেখ করা হয়নি।

জানা গেছে, বর্তমানে তিনি কক্সবাজারে অবস্থান করছেন। দায়িত্ব পালনরত অবস্থায় এই আকস্মিক সিদ্ধান্তে বেবিচকের বিভিন্ন মহলে বিস্ময় ও আলোচনা সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত, মঞ্জুর কবীর ভুঁইয়া ২০২৩ সালের জুলাই মাসে বেবিচকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার মেয়াদ শেষ হওয়ার আগেই এভাবে প্রত্যাহার প্রশ্ন তুলেছে সংশ্লিষ্টদের মধ্যে।