লন্ডনের মুসলিম সেন্টারে অনুষ্ঠিত মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন (এমসিএ) ইউরোপের দ্বি-বার্ষিক সাধারণ সভায় (AGM) আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার হামিদ হুসাইন আজাদ।

শনিবার অনুষ্ঠিত এ অধিবেশনে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে শতাধিক প্রতিনিধি অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন ব্যারিস্টার হামিদ হুসাইন আজাদ এবং পরিচালনা করেন সংগঠনের মহাসচিব নুরুল মাতিন চৌধুরী। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়।

উদ্বোধনী বক্তব্যে এমসিএ উপদেষ্টা পরিষদের সদস্য শাইখ আব্দুল কায়িউম বলেন, নেতৃত্ব কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নয়; বরং বিনয়, জবাবদিহিতা ও আন্তরিক সেবার মাধ্যমে তা পালন করতে হয়।

সভায় আঞ্চলিক ও শুরা কাউন্সিলের নির্বাচন শেষে কেন্দ্রীয় সভাপতির পদে ভোট গ্রহণ করা হয়। সদস্যদের ভোটে ব্যারিস্টার হামিদ হুসাইন আজাদ ২০২৫–২০২৭ মেয়াদের জন্য পুনর্নির্বাচিত হন। ফলাফল ঘোষণার পর তিনি শপথ গ্রহণ করেন এবং নবনির্বাচিত আঞ্চলিক সভাপতি ও শুরা কাউন্সিল সদস্যদের শপথ বাক্য পাঠ করান।