একটি দেশের ভবিষ্যৎ কেমন হবে তা নির্ভর করছে সেই দেশের শিক্ষা ব্যবস্থার উপর। অর্থাৎ সে দেশের অর্থনীতি, রাজনীতি এবং দেশাত্মবোধ এর সামগ্রিক সব গুলো বিষয় নির্ভর করে শিক্ষা ব্যবস্থার উপর।
একটি দেশের শিক্ষা ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে তৈরি হয় চারটি বিষয়কে নিয়ে। এক পারিবারিক শিক্ষা, দুই সামাজিক শিক্ষা, তিন প্রাতিষ্ঠানিক শিক্ষা, চার জি কে অফ সি । এবং এর পূর্ণাঙ্গ শিক্ষার ফলস্বরূপ আমরা তিনটি বিষয় থেকে মুক্তি পাই অর্থনীতি, রাজনীতি এবং দেশাত্মবোধের সামগ্রিক বিষয়গুলো। কিন্তু প্রশ্ন হলো আমাদের দেশের শিক্ষাব্যবস্থা কি পূর্ণাঙ্গ শিক্ষাব্যবস্থা এবং আমরা কি আমাদের কাঙ্ক্ষিত বিষয়গুলো থেকে মুক্তি পাচ্ছি।
একটি দেশের শিক্ষাব্যবস্থা পূর্ণাঙ্গ রূপে তৈরি করতে হলে যথেষ্ট পরিমাণ বাজেট দরকার । আমাদের দেশে কি সেই যথেষ্ঠ পরিমাণ বাজেট আছে, আমাদের শিক্ষাব্যবস্থার জন্য। যার মাধ্যমে আমরা একটি পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা তৈরি করতে পারব।
দ্য ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট এবং জাতিসংঘের তথ্য অনুযায়ী আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা পুরোটাই ভঙ্গুর এবং যথেষ্ট পরিমাণে বাজেট নেই, আমাদের দেশের শিক্ষাব্যবস্থা পরিচালনা করার জন্য এবং সমতা রক্ষা করার জন্য।
যার ফলে আমাদের দেশে এত অন্যায়, অপরাধ অপরাজনীতি এবং অপসংস্কৃতি বিদ্যমান এবং সর্বক্ষেত্রে অসমতা বিদ্যমান। এবং সর্বোপরি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার সর্বক্ষেত্রে বৈষম্য।
আমাদের দেশকে যদি পরিবর্তন করতে হয়, তাহলে এখনি আমাদেরকে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে এবং স্বতন্ত্র শিক্ষাব্যবস্থা তৈরি করতে হবে। তবে আমাদের দেশ, আমাদের কাঙ্খিত দেশে পরিণত হবে আমাদের স্বপ্নের দেশে পরিণত হবে।
লেখক, এম এস তরিকুল ইসলাম (ফারুক মিয়া)





