রাজধানীর জিগাতলায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার দুপুরে জিগাতলার বেরিবাঁধ এলাকায় চারতলা একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় এ আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায়, দুপুর ২টা ৩৬ মিনিটে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ইউনিট পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে একই দিন সকালে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হন, যাদের মধ্যে একই পরিবারের তিনজন ছিলেন।





