রাজধানীর ধানমন্ডিতে মো. রিয়াজ (২৩) হত্যা মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

\r\n

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব শুনানি শেষে এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মুহাম্মদ কামরুজ্জামান সিকদার তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। রাষ্ট্রপক্ষে ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে, আসামিপক্ষ রিমান্ড বাতিলের আবেদন জানায়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

\r\n

এছাড়া সালমান এফ রহমানকে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় এবং আনিসুল হককে একই থানার একটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

\r\n

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৪ আগস্ট ধানমন্ডির সাইন্সল্যাব এলাকা থেকে জিগাতলা যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন মো. রিয়াজ। তিনি দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর ১৭ আগস্ট বিকেলে মারা যান। এরপর তার মা মোসা. শাফিয়া বেগম ৯ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।