শরীয়তপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনের এক আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে জেলায় ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। ভিডিওতে তাকে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে।
\r\nশুক্রবার (২০ জুন) সকালেই প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ডিসির ওই ছবি ও টেলিগ্রাম চ্যানেলে ভিডিওটি পোস্ট করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, জেলা প্রশাসক নিজে এই ছবি ও ভিডিও তুলেছেন এবং নারীর কাছে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে পরে হুমকি দিচ্ছেন।
\r\nভিডিওতে দেখা যায়, জেলা প্রশাসক শার্টের বোতাম খুলে বুক খোলা অবস্থায় এক নারীকে কোলে নিয়ে চুম্বন করছেন। ভিডিওর এক পর্যায়ে মোবাইল ভিডিও কলে তিনি ওই নারীকে তার বিশেষ অঙ্গ প্রদর্শন করতে বলেন। ভিডিওতে থাকা নারী পরিচয় গোপন রেখে জানিয়েছেন, জেলা প্রশাসক তার নিকটাত্মীয় হলেও বিয়ে না করে তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেছে। তিনি জানান, জেলা প্রশাসকের কারণে তার সংসার ভেঙে গেছে এবং এখন তিনি বিচার চান।
\r\nএই ঘটনায় জেলা জুড়ে ক্ষোভ ও তীব্র নিন্দার ঝড় উঠেছে। জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, “ডিসির এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়। জনগণ ও আমরা কেউ এরকম অপ্রত্যাশিত ঘটনা আশা করিনি।”
\r\nজেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মোহাম্মদ আশরাফ উদ্দিন ২০২৪ সালের ৩ নভেম্বর শরীয়তপুরে জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ২৭ তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে নিউরো ডেভেলপমেন্ট ও প্রতিবন্ধী ট্রাস্টের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
\r\nএ ঘটনাকে কেন্দ্র করে জেলা প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি প্রশাসনিক অস্থিরতা সৃষ্টি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি কেন্দ্রীয় কর্তৃপক্ষও খতিয়ে দেখছে বলে জানা গেছে।





